English Version
আপডেট : ২২ ডিসেম্বর, ২০১৬ ১২:০৯

অসমাপ্ত বক্তব্য দিতে আদালতে খালেদা

নিজস্ব প্রতিবেদক
অসমাপ্ত বক্তব্য দিতে আদালতে খালেদা

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে অসমাপ্ত বক্তব্য দিতে আদালতে গেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তিনি আদালতে পৌঁছান। পুরান ঢাকার বকশীবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত অস্থায়ী ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে মামলাটির বিচারকাজ চলছে। 

মামলার প্রধান আসামি খালেদা জিয়ার পক্ষে ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আত্মপক্ষ শুনানির দিন ধার্য রয়েছে।   এর আগে গত ১৫ ডিসেম্বর খালেদা জিয়ার পক্ষে অসমাপ্ত বক্তব্য দেয়ার জন্য দিন ধার্য ছিল। তবে তার সময় আবেদনের প্রেক্ষিতে আদালত শুনানির জন্য ২২ ডিসেম্বর দিন ধার্য করেন। সেই সঙ্গে আদালতে ২২ ডিসেম্বর হাজির না হলে খালেদা জিয়ার জামিন বাতিল হবে বলে জানিয়ে দেয়া হয়।   প্রসঙ্গত, ২০১১ সালের ৮ আগস্ট খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি দায়ের করে দুদক। এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করে দুদক। এ মামলায় ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ করা হয়।

পুরান ঢাকার বিশেষ আদালতের পথে খালেদা