English Version
আপডেট : ২২ ডিসেম্বর, ২০১৬ ১১:১০

পুরান ঢাকার বিশেষ আদালতের পথে খালেদা

অনলাইন ডেস্ক
পুরান ঢাকার বিশেষ আদালতের পথে খালেদা

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে পুরান ঢাকার বকশি বাজারে অবস্থিত বিশেষ আদালতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

আজ বৃহস্পতিবার সকাল ১০টা ৩৫ মিনিটে আদালতের উদ্দেশ্যে গুলশানের বাস ভবন ‘ফিরোজা’ থেকে তিনি রওনা দিয়েছেন। 

বিষয়টি নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সামসুদ্দিন দিদার।