English Version
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৬ ১৭:৪৯

রাষ্ট্রপতির সাথে খালেদা জিয়ার সংলাপ চলছে

নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতির সাথে খালেদা জিয়ার সংলাপ চলছে

নতুন নির্বাচন কমিশন গঠন এবং নির্বাচনী নীতিমালা নিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে আলোচনায় বসেছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

রোববার বিকেল সাড়ে ৪টায় এই বৈঠক শুরু হয়। বৈঠকে গত ১৫ই ডিসেম্বর বিএনপির পক্ষ থেকে পাঠানো প্রথম তালিকায় যে ১০ সদস্যের প্রতিনিধিদলের নাম দেয়া হয়েছিল, তাদের মধ্যে দুইজন ব্যতীত বাকিরা বৈঠকে রয়েছেন বলে জানা গেছে।

প্রতিনিধি দলে খালেদা জিয়ার সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী ছিলেন।

আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। নতুন যে নির্বাচন কমিশন হবে তার অধীনেই ২০১৯ সালে হবে একাদশতম জাতীয় সংসদ নির্বাচন। ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে রোববার প্রথম রাজনৈতিক দল হিসেবে নতুন কমিশন গঠনের জন্য বিএনপির সঙ্গে আলোচনা শুরু করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। প্রথম দিন বিএনপির সঙ্গে সংলাপ হচ্ছে।

এর আগে বঙ্গভবনে সংলাপে অংশ নিতে বিএনপি নেত্রী বিকেল ৩টায় রাজধানীর গুলশানে তার বাসভবন ‘ফিরোজা’ থেকে রওনা দিয়ে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন। সেখানে যাত্রাবিরতি শেষে প্রতিনিধিদলের অপর সদস্যদের নিয়ে বঙ্গভবনের উদ্দেশে রওনা দেন তিনি।

ইসি পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতি পর্যায়ক্রমে ২০ ডিসেম্বর সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি, ২১ ডিসেম্বর লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও কৃষক-শ্রমিক জনতা লীগ এবং ২২ ডিসেম্বর জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সঙ্গে আলোচনায় বসবেন। 

1. বঙ্গভবনের পথে খালেদা

2. বঙ্গভবনে প্রবেশ করলেন খালেদা জিয়া

 

বঙ্গভবনে প্রবেশ করলেন খালেদা জিয়া