English Version
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৬ ১৭:০৬

বঙ্গভবনে প্রবেশ করলেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক
বঙ্গভবনে প্রবেশ করলেন খালেদা জিয়া

নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সংলাপ করতে বঙ্গভবনে পৌঁছেছে বিএনপির প্রতিনিধিদল। 

রোববার (১৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে প্রতিনিধিদলটি বঙ্গভবনে প্রবেশ করে।

প্রতিনিধিদলে খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাহবুবুর রহমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।