English Version
আপডেট : ৯ মে, ২০১৬ ০০:৪৪

ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিজামী

ষ্টাফ রিপোর্টার
ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিজামী
নিজামীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হস্তান্তর

কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হস্তান্তর করা হয়েছে।

রোববার (৮মে) রাতে কাশিমপুর কারাগার থেকে মাওলানা নিজামীকে ঢাকায় আনা হয়।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় মাওলানা নিজামীর ফাঁসির আদেশের বিরুদ্ধে রিভিউ আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে তার মৃত্যুদণ্ড বহাল থাকে।