English Version
আপডেট : ৮ মে, ২০১৬ ২৩:৩৩

ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হচ্ছে মাওলানা নিজামীকে

ষ্টাফ রিপোর্টার
ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হচ্ছে মাওলানা নিজামীকে
মাওলানা মতিউর রহমান নিজামী

ঢাকা: কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে  মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হচ্ছে।

রোববার রাত সাড়ে ১০টার দিকে মাওলানা নিজামীকে নিয়ে কাশিমপুর কারাগার থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে পুলিশ। গাজীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেনও নিজামীকে কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।

মতিউর রহমান নিজামী কাশিমপুর কারাগারের পার্ট টু এর ৪০ নম্বর সেলে বন্দি ছিলেন।

গত ৫ মে সকালে নিজামীর করা রিভিউ (রায় পুনর্বিবেচনা) আবেদন খারিজ করে রায় দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ। সর্বশেষ ধাপে এখন কেবল রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারবেন তিনি। প্রাণভিক্ষা না চাইলে বা চাওয়ার পর আবেদন নাকচ হলে মৃত্যুদণ্ড কার্যকর করতে আর কোনো বাধা থাকবে না। আইন অনুসারে তখন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী যেকোনো সময় নিজামীর ফাঁসির রায় কার্যকর করতে পারবে কারা কর্তৃপক্ষ।