English Version
আপডেট : ১১ নভেম্বর, ২০১৯ ১৪:২৭
সূত্র:

মোবাইল ক্যামেরায় ধরা পড়ল মানুষের কঙ্কালসার মুখের মতো দেখতে মাছ!

মোবাইল ক্যামেরায় ধরা পড়ল মানুষের কঙ্কালসার মুখের মতো দেখতে মাছ!

একটি মাছের মুখ দেখতে অনেকটা মানুষের মতো! বলা ভাল, মানুষের কঙ্কালসার মুখের মতো দেখতে মাছটিকে। একটি জলাশয়ের পাড়ে ভেসে উঠেই আবার মিলিয়ে গেল জলের গভীরে। মুহূর্তের মধ্যেই এই দৃশ্য ধরা পড়ে ওই জলাশয়ের ধারে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির স্মার্টফোনের ক্যামেরায়। অদ্ভুত দর্শন ওই মাছের ক্যামেরা-বন্দি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায়া পোস্ট হতেই তা দ্রুত ভাইরাল হয়ে গিয়েছে।

ঘটনাটি ঘটেছে দক্ষিণ চিনের কানমিং অঞ্চলের একটি সরোবরে। ভাইরাল হওয়া ভিডিয়োর ওই মাছটিকে এমন দেখতে যে সেটির সঙ্গে অনেকে রূপকথার নানা গল্পের বিভিন্ন চরিত্রের মিল খুঁজে পাচ্ছেন। এমনটি হ্যারি পটারের গল্পের ভিলেন ভল্ডমার্টের সঙ্গেও এই মাছের মুখের তুলনা করেছে অনেকে।