English Version
আপডেট : ২৩ জানুয়ারি, ২০১৭ ১৮:০৭

চার পা দুই পুরুষাঙ্গ নিয়ে অদ্ভুত শিশুর জন্ম (ভিডিওসহ)

নিজস্ব প্রতিবেদক
চার পা দুই পুরুষাঙ্গ নিয়ে অদ্ভুত শিশুর জন্ম (ভিডিওসহ)

ওয়েব ডেস্ক: ভারতের কর্নাটক রাজ্যের রাইচূড়ের ধাদেসুগুরে হেল্থ সেন্টারে গত শনিবার ভোরে চারটি পা ও দু’টি পুরুষাঙ্গ নিয়ে জন্ম হয়েছে অদ্ভুত এক শিশুর। 

রাইচূড়ের পুলাদিনি গ্রামের চেন্নাবাসবের স্ত্রী ললিতাম্মা (২৩) এ শিশুর জন্মধাত্রী। শিশুটিকে আরও উন্নততর চিকিত্‍‌সার জন্য বল্লারির বিজয়নগরা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের নিওনেট্যাল কেয়ারে নিয়ে যাওয়া হয়েছে। 

শিশুটির চিকিত্‍‌সার দায়িত্বে থাকা ডা. দিবাকর গাড্ডি জানিয়েছেন, 'শিশুটি সার্জেনদের একটি দলের পর্যবেক্ষণে রয়েছে। ওকে সারিয়ে তোলাটা আমাদের কাছে খুবই চ্যালেঞ্জিং।'

টাইমস অব ইন্ডিয়ার খবরে প্রকাশ, প্রথমে ছেলেকে ছাড়তে রাজি হননি মা। তার কথায়, ‘এটাতো ভগবানের উপহার।’ পরে ডাক্তাররা অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে রাজি করান।

ললিতাম্মা জানিয়েছেন, ‘তিন বছর আগে জন্মায় আমার প্রথম ছেলে। ও সম্পূর্ণ সুস্থ। আমরা গরিব। খরচসাপেক্ষ চিকিত্‍‌সা করানো আমাদের পক্ষে সম্ভব নয়।’ এখন যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ ছেলেকে কোলে পাওয়ার অপেক্ষায় ললিতাম্মা।