English Version
আপডেট : ২২ জানুয়ারি, ২০১৭ ০২:২৪

শিশুকে খুনের পর মাংস- রক্ত খেয়ে হৃদপিন্ড রেখে এলো স্কুলে!

অনলাইন ডেস্ক
শিশুকে খুনের পর মাংস- রক্ত খেয়ে হৃদপিন্ড রেখে এলো স্কুলে!

নিউজ ডেস্ক: স্কুল ভালো লাগে না তাই স্কুলের বদনাম করতে শিশুকে হত্যার পর হৃদপিন্ড বের করে তা নিজের স্কুল চত্বরে রেখে দেয় এক কিশোর। শিশুটিকে সে শুধু খুনই করেনি তার মাংস খেল ও রক্ত পান করেছে অভিযুক্ত। 

ঘটনাটি ঘটেছে ভারতের পঞ্জাবের লুধিয়ানার কর্নেল সিং নগরের দুগরি এলাকায়। অভিযুক্তর নাম বিকেশ কুমার (১৬)। পুলিশি জেরায় দিপু (৯) নামে ওই শিশুকে খুন করার কথা স্বীকার করেছে সে।

১৭ জানুয়ারি ঘুড়ি ওড়ানোর নাম করে দিপুকে নিজের বাড়িতে ডাকে বিকেশ। তারপর তাকে শ্বাসরোধ করে খুন করে। তার মৃতদেহের ছয় টুকরো করে কাঁচা মাংস খেতে শুরু করে সে। এমনকী, দিপুর রক্তও পান করে। 

পুলিশ সূত্রে জানা গেছে, প্রথমে দিপুকে খুন করতে চায়নি বিকেশ। তাকে অপহরণ করে মুক্তিপণ আদায় করাই তার লক্ষ্য ছিল। কিন্তু, সেই পরিকল্পনা ভেস্তে যাওয়ায় দীপুকে খুন করে।  

পুলিশের জেরায় বিকেশ জানিয়েছে, দীপুর শরীর থেকে হৃদপিন্ড বের করে তা নিজের স্কুল চত্বরের মধ্যে ফেলে দেয়। স্কুলের বদনাম করতে সে এই কাজ করেছে। কারণ তার স্কুলে যেতে একেবারেই ভালো লাগে না। তাই হৃদপিন্ড স্কুল চত্বরের মধ্যে ফেলে রাখে। সে ভেবেছিল এতে স্কুল বন্ধ হয়ে যাবে। হৃদপিন্ডটিকে স্কুল চত্বর থেকে উদ্ধার করার পাশাপাশি বিকেশকেও গ্রেপ্তার করেছে পুলিশ।