English Version
আপডেট : ২০ জানুয়ারি, ২০১৭ ০২:২৪

মাকড়সার বিষে সাপের মৃত্যু!

অনলাইন ডেস্ক
মাকড়সার বিষে সাপের মৃত্যু!

বিচিত্র ডেস্ক: সাপ পৃথিবীর বিষাক্ত প্রাণীগুলোর মধ্যে অন্যতম। কিন্তু সাপ যদি মাকড়সার আঘাতে মৃত্যু বরণ করে তাহলে প্রশ্ন তৈরি হয় কোন প্রাণীটি বেশি বিষাক্ত? সাপ নাকি মাকড়সা? 

এর উত্তর যাই হোক আপাতত একথা বাস্তবে মেনে নিতেই হবে মাকড়সার আঘাতে সাপের মৃত্যু হয়েছে। 

সম্প্রতি এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে চারদিকে। সেখানে দেখা যায়, সাপটি মাকড়সার জালে আটকা পড়েছে। ধস্তাধস্তির পর একপর্যায়ে সাপটি নিথর হয়ে যায়। কোনো একপর্যায়ে সাপটির শরীরে বিষ প্রবেশ করে মাকড়সাটি। আর এতেই প্রথমে পক্ষাঘাতগ্রস্ত এবং পরে মৃত্যু ঘটে সাপটির। ডেইলি সান এই তথ্য নিশ্চিত করে।

মাকড়সাটি যেনতেন প্রজাতির নয়, ‘রেড ব্যাক স্পাইডার’ নামের এই মাকড়সারা অত্যন্ত মারাত্মক হয়। কালো রঙের ওই মাকড়সার পেছনের একটি অংশে লাল দাগ আছে। 

দুই লাখেরও বেশি মানুষ ওই ভিডিওটি দেখেছে। ভিডিওতে একজন মন্তব্য করেন, ‘একপর্যায়ে দেখলাম, মাকড়সাটি একটি পা দিয়ে সাপটিকে লাথি দিয়ে দেখল তা মারা গেছে কি না।’

ওই প্রতিবেদনে আরো বলা হয়, রেড ব্যাক স্পাইডারের বিষ মারাত্মক। একজন মানুষকে মারতে এর ১৪ হাজার ভাগের এক ভাগ বিষই যথেষ্ট।