English Version
আপডেট : ১৮ জানুয়ারি, ২০১৭ ১৫:০৩

মাত্র ১ টাকায় পেট ভরে লাঞ্চ!

অনলাইন ডেস্ক
মাত্র ১ টাকায় পেট ভরে লাঞ্চ!

নিউজ ডেস্ক: যে এক টাকা আজকাল রাস্তার ফকিরও নিতে চায় না। সেই একটায়ই পেট ভলে লাঞ্চ? কথাগুলি শুনলে যে কারো কাছেই অবাক মনে হতে পারে হ্যাঁ, অবাক হলেও সত্যি। 

ভারতের কর্ণাটকের হুবলিতে একটি ক্যান্টিন, যার নাম ‘রুটি ঘর’, বিগত ছয় বছর ধর ১ টাকায় এই লাঞ্চ আম আদমির হাতে তুলে দিচ্ছে। মূলত গরিবদের জন্যই এই পরিসেবা দেয় আদিনাথ জৈন শ্বেতাম্বর অ্যাসোসিয়েশন। খাবার তালিকায় থাকে ২টি রুটি, ডাল তরকারি আর একটা সন্দেশ।  ক্যান্টিনের বোর্ডেও লেখা রয়েছে ‘এক টাকায় দুটো রুটি’। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্তই এই লাঞ্চ পাওয়া যায় রুটি ঘরে।

উল্লেখ্য এটি একটি নিরামিষ ক্যান্টিন। কোনও প্রকার আমিষ জাতীয় খাবার রুটি ঘরে তৈরি করা হয় না।