English Version
আপডেট : ৭ জানুয়ারি, ২০১৭ ১৩:৩৬

সাপ প্রসব করলেন একজন নারী

অনলাইন ডেস্ক
সাপ প্রসব করলেন একজন নারী

জীবন যাত্রা ডেস্ক : প্রতিদিনই পৃথিবীতে ঘটছে বিভিন্ন আজব ঘটনা। এমনই এক ঘটনা ঘটেছে ফিলিপাইনের কুরুনাদাল সিটিতে। যে দেখে বিস্মিত প্রকাশ করেন ওই এলাকার মানুষ।   

৩৭ বছর বয়স্ক এক নারী ১৬ ফেব্রুয়ারি জন্ম দিয়েছে ২ ফুট লম্বা এক সাপ। এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর পরই শুরু হয়েছে তোলপাড়।

ওই নারীর বাবা-মা জানায় প্রথমে তাদের মেয়ের বমি-বমিভাব হয়, ওজন এবং ক্ষুধা কমতে থাকে। পরবর্তীতে প্রেগনেন্সি টেস্ট এবং আল্ট্রা সাউন্ড স্ক্যান দ্বারা নিশ্চিত হন যে, তাদের মেয়ে অন্তঃসত্ত্বা। তবে গর্ভজাত বাচ্চার আকৃতি অস্বাভাবিক রকম লম্বা। সে কারণে ডাক্তাররা মেডিকেল টেস্টের বিভিন্ন রিপোর্ট পরীক্ষা করেও বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি।

শেষ মেষ উপায়ন্তর না দেখে তারা কবিরাজের শরণাপন্ন হন। কিন্তু সাতজন কবিরাজের মধ্যে কেবল একজন গর্ভের অস্বাভাবিক বাচ্চা অপসারণে সম্মত হয়। 

এক মাস চিকিৎসা করার পর ওই কবিরাজের সহায়তায় মহিলা তার মা-বাবা, আত্মীয়-স্বজন এবং কয়েকজন প্রত্যক্ষদর্শীর সামনে সাপের মতো এক প্রাণী প্রসব করে। কিন্তু সাপের দাঁত পিরানহা মাছের মতো। এরপর ওই নারী লাঠি দিয়ে জীবন্ত সাপটিকে মেরে আগুনে পুড়িয়ে ফেলেন।