English Version
আপডেট : ৫ জানুয়ারি, ২০১৭ ০২:২২

১০৫ বছর বয়সে সাইক্লিং করে নতুন রেকর্ড

নিজস্ব প্রতিবেদক
১০৫ বছর বয়সে সাইক্লিং করে নতুন রেকর্ড
রবার্ট মারচান্ট ১০৫ বছর বয়স

বিচিত্র ডেস্ক : ফরাসি সাইক্লিস্ট রবার্ট মারচান্ট ১০৫ বছর বয়সে সাইক্লিং করে নতুন রেকর্ড গড়েছেন। 

বৃহস্পতিবার ফ্রান্সের জাতীয় সাইক্লিং ট্র্যাকে(ভেলোড্রম) এক ঘণ্টায় সাড়ে ২২ কিলোমিটার (১৪ মাইল) সাইকেল চালিয়ে তিনি সবচেয়ে বেশি বয়সী এই রেকর্ডের মালিক হলেন।

১০৫ বছর বয়সে সবচেয়ে বেশি দূরত্ব সাইকেল চালানোর নতুন রেকর্ডের মালিক রবার্ট ২০১২ সালে শতবর্ষী হিসেবে ২৭ কি.মি. সাইকেল চালানোর রেকর্ড গড়েছিলেন।

রেকর্ড গড়ার পর তিনি বলেন, ‌আমি এখানে চ্যাম্পিয়ন হতে আসিনি, দেখাতে এসেছি ১০৫ বছর বয়সেও সাইকেল চালানো যায়।‌