স্তন দিয়ে সব ভেঙে ফেলেন বাস্টিহার্ট! (ভিডিও)
নিউজ ডেস্ক : রহস্যময় পৃথিবীতে প্রতিনিয়ত ঘটছে নানা মজার মজার ঘটনা। কেউ হাতের স্পর্শ ছাড়া নারিকেল ভাঙেন আবার কেউ চুল দিয়ে গাড়ি টানেন। কিন্তু সব ঘটনাকে পিছনে ফেলে সম্প্রতি যুক্তরাষ্ট্রের বোস্টনের বাসিন্দা ও সিনেমা পরিচালক বাস্টিহার্ট নিজের বিশাল আকৃতির স্তন দিয়ে খুব সহজেই তরমুজ ভাঙার রেকর্ড গড়েছেন। শুধু তরমুজ নয় বিয়ারের বোতলও স্তনদিয়ে ফাটিয়ে ফেলেন। এছাড়াও তিনি বেইসবলের স্টিক, টাইলসের মত শক্ত জিনিসও তিনি অনায়সে ভাঙতে পারেন।
পৃথিবীর সবচেয়ে শক্তিশালী স্তনের অধিকারী বাস্টিহার্ট স্টেজ শোতে প্রতিনিয়ত স্তন দিয়ে বিভিন্ন জিনিস ভাঙেন। তার স্তনের আকার অন্য নারীর স্তনের চেয়ে অনেক বড়। তা প্রায় ৩৪ এমের মতো।
বাস্টিহার্টের আসল নাম সুসান সাইকিস। তিনি ডানা হল স্কুল থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। আর ‘বাস্টিহার্ট’ নামটা মূলত তার স্কুল থেকেই পাওয়া। বড় আকৃতির স্তনের জন্য তাকে এই নাম প্রদান করা হয়।
১৫ বছর বয়সে বিশাল আকার স্তনের জন্য আলোচনায় আসেন বাস্টিহার্ট। বোস্টন সিলেটিকসের খেলা চলাকালীন সময়ে সিবিএস নিউজের ক্যামেরায় তার বিশাল আকৃতির স্তন ধরা পড়ে। শুরু হয় তাকে ঘিরে আলোচনা। অল্প সময়ে বিশালাকৃতি স্তনের জন্য হয়ে ওঠেন জনপ্রিয়। তবে সেই অল্প বয়সে স্তনীয় জনপ্রিয়তা তাকে সংকোচে ফেলে দেয়। তাই তিনি যথাসম্ভব জনাকীর্ণ স্থান এড়িয়ে চলতেন।
অবশেষে বিশাল আকৃতি স্তনের ব্যতিক্রমী ক্ষমতা প্রকাশ করেন তিনি। স্তন দিয়ে শক্ত জিনিস ভাঙার শো করতে থাকেন। কমেডি সেন্ট্রাল ‘স দ্যা মেন সো’তে অংশ নিয়ে তিনি বেস্ট বিয়ার ভাঙার রেকর্ড করেন। এরপর ২০০৮ সালে তিনি যুক্তরাষ্ট্রের গট ট্যালেন্টে ও ব্রিটিশ রোড টিউব চ্যানেলে অংশগ্রহণ করেন ।
এ ছাড়া বিভিন্ন টিভি শোতে তার স্তনের নৈপুণ্য প্রদর্শন করে তিনি সম্পদশালী হয়েছেন। তার নিজস্ব একটা দ্বীপের পাশাপাশি পাহাড়ের চূড়ায় একটি কেবিন ক্লাবও আছে। বর্তমানে তিনি সিনেমা পরিচালনার কাজে হাত দিয়েছেন।


