English Version
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০১৬ ১২:২৫

পাকিস্তান দলের জর্সিতে ধোনি 7!

নিজস্ব প্রতিবেদক
পাকিস্তান দলের জর্সিতে ধোনি 7!

চির প্রতিদ্বন্দ্বী আর চির পরাশক্তি যাই বলি না কেন ভারত-পাকিস্তান যেন দুটি বিপরীত মুখি দেশ। কিন্তু সম্প্রতি দেখা গেল এর বিপরীত চিত্র পাকিস্তান ক্রিকেট দলের জার্সিতে ভারতের ওয়ানডে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নাম! বিষয়টি অবিশ্বাস্য হলেও সত্যি। তবে কোন কোন ক্রিকেটারের গায়ে চাপানো জর্সিতে নয়। ধোনির এক ভক্তের জার্সিতে।

বিশ্বের যে প্রান্তেই ভারতীয় দল খেলতে যাক না কেন, ধোনি ভক্তের অভাব হয় না। তবে এবার দেখা গেল অন্য ঘটনা। মেলবোর্নে স্বাগতিক অস্ট্রেলিয়া ও সফরকারী পাকিস্তান দলের চলমান দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন পাকিস্তান সমর্থক এক দর্শক জার্সিতে ধোনির নাম লিখে খেলা দেখতে মাঠে এসেছেন।

আশ্চর্যে বিষয় হচ্ছে পাকিস্তান-অস্ট্রেলিয়ার ওয়ানডে জার্সিতে ধোনির নাম লিখে খেলা দেখতে এসেছিলেন ওই ব্যক্তি। যা মুহূর্তের মধ্যেই মেলবোর্ন গ্রাউন্ডে ছবিটি ভাইরাস আকারে ছড়িয়ে পড়ে।