English Version
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০১৬ ১২:২২

মায়ের গর্ভে মেয়ের সন্তান!

অনলাইন ডেস্ক
মায়ের গর্ভে মেয়ের সন্তান!

সম্প্রতি ৬৭ বছর বয়স্কা মায়ের গর্ভে বেড়ে উঠেছে নিজের মেয়ের সন্তানের ভ্রুণ। এমন বিরল ঘটনার জন্মদিলেন নানী অ্যানাস্টানিয়া অন্তু। ২.৬ কেজি ওজনের এক কন্যা সন্তানের জন্ম দিলেন তিনি। 

তবে সন্তান প্রসবের নির্ধারিত সময়ের আগে প্রায় ৬ সপ্তাহ আগেই সিজারিয়ান অপারেশন করে সুস্থ বাচ্চার জন্ম দেন ওই ‘নানী’ মা।

টানা সপ্তম বারের মত গর্ভপাত ও সারোগেট পদ্ধতি (অন্যের গর্ভে বাচ্চা ধারণ) ব্যর্থ হওয়ায় একেবারে ভেঙে পড়েছিলেন কনস্টানটিনা (৪৩)। মেয়ের এমন দুর্দিনে পাশে এসে দাঁড়ালেন মা। নাতনির ভ্রণ গর্ভে ধারণ করে সারোগেট পদ্ধতিতে মেয়ের সেই বাসনা পূর্ণ করলেন তার মা।

ইতোমধ্যে এ ঘটনা গিনেস বুক অব ওয়ার্লড রেকর্ডস্ এর আগের সব রেকর্ড ভেঙ্গে দিয়েছেন। এখন তিনি সবচেয়ে বেশি বয়সে সারোগেট পদ্ধতিতে মা হলেন।

মা ও নানী হওয়ার পরে অ্যানাস্টানিয়া অন্তু বলেন, মা হওয়ার চেয়ে নানী হয়েই আমি বেশি আনন্দিত ও উচ্ছ্বাসিত।

ডাক্তার বলেন, বৃদ্ধ বয়সে মা হওয়ার ক্ষেত্রে তিনিই সেরা। তিনি যে কাজ করেছেন তা সত্যি অনেক বীরত্বপূর্ণ ও দুঃসাহসিক কাজ। তাকে সাহসী সারোগেট মা হিসেবে খেতাব দেয়া হোক।

প্রায় এক দশক আগে সারোগেট মা হয়ে ছিলেন মারিয়া ডেল কার্মেন। তখন তার বয়স ছিল ৬৬।