English Version
আপডেট : ২২ ডিসেম্বর, ২০১৬ ০২:০৭

বিদেশি গরুর জন্যই নষ্ট হচ্ছে ওজন স্তর!‌

অনলাইন ডেস্ক
বিদেশি গরুর জন্যই নষ্ট হচ্ছে ওজন স্তর!‌

গুজরাতের আয়ুর্বেদ বিশ্ববিদ্যালয়ের এক সমীক্ষা জানা গেছে, বায়ুমণ্ডলের ওজন স্তর অক্ষত রাখতে বেশি করে গরু পুষুন। তবে বিদেশি জাতের গরু নয়, পুষতে হবে দেশি প্রজাতির গরু।

এমনই বিচিত্র নিদান গুজরাতের আয়ুর্বেদ বিশ্ববিদ্যালয়ের গবেষক ড.‌ হিতেশ জানির একটি সমীক্ষা শেষে এতথ্য জানান। তাকে এ দায়িত্ব দিয়েছিল জামনগরের গোসেবা এবং গোচার বিকাশ বোর্ড। সেই সমীক্ষার শেষে হিতেশ জানাচ্ছেন, ওজন স্তর নষ্ট হওয়ার পিছনে দায়ী বিদেশি গরুই। কিন্তু কেন এমন বিচিত্র দাবি?‌ হিতেশ বলছেন, ‘‌বিদেশি গরুদের ভারতীয় গরুর চেয়ে বেশি যত্ন করা হয়। তাদের বেশি খাবার দেওয়া হয়। বেশি খেয়ে শরীর খারাপ হয় বিদেশি গরুদের। তখন তাদের অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়া হয়। সেই ওষুধ খেয়ে তারা সারাদিন ধরে বর্জ্য ত্যাগ করে। ফলে তাদের শরীর থেকে বেশি পরিমাণে মিথেন গ্যাস নির্গত হয়। এই মিথেন গ্যাসের কারণেই ওজন স্তরে ছিদ্র হয়। বিশ্ব উষ্ণায়ন ঘটে।’‌ 

হিতেশের এই হাস্যকর দাবিতে হইচই পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।