English Version
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০১৬ ১৫:১৫

মেয়ের বিয়েতে ৯০টি বাড়ি দান

অনলাইন ডেস্ক
মেয়ের বিয়েতে ৯০টি বাড়ি দান

ধনবৈষম্যের এই যুগে পূর্ব থেকে পশ্চিম সবখানে এখন একই দৃশ্য। কেউ ছেলে বা মেয়ের বিয়েতে কোটি কোটি টাকা উড়িয়ে দেওয়া। অমুক ডিজাইনারের পোশাক। তমুক হোটেল ভাড়া। স্বর্ণের টয়লেট বেসিং কমেড মুড়ি মুড়কির মতো খোলামকুচি টাকা। এগুলো পরিচিত ছবি| একঘেয়ে শিরোনাম। তবে এতো বৈষম্যের মধ্যেও বিস্ময় জাগায় নিজের মেয়ের বিয়ের খবচ কমিয়ে গরীবদের মাঝে ৯০টি বাড়ি দান।

 সেদিক দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতের অজয় মুনত। ইনিও ভারতের মুষ্টিমেয় ধনী ব্যবসায়ীদের মধ্যে একজন। ভারত মহারাষ্ট্রের অওরঙ্গাবাদের এই ব্যবসায়ী মেয়ের বিয়েতে খরচ করলেন বটে। তবে বিলাসিতার বাজেট ছোট করে তিনি বাড়ি বানিয়ে দিলেন ৯০ টি পরিবারকে।

অওরঙ্গাবাদ জেলার লাসার শহরের বাসিন্দা অজয় কাপড় এবং গমের পাইকারি ব্যবসায়ী| সম্প্রতি সাত পাকে বাঁধা পড়লেন তাঁর মেয়ে শ্রেয়া | এই শুভ মুহূর্ত উপলক্ষে অজয় ২ একর জমিতে ৯০ টি এক কামরার বড়ি বানিয়েছেন| খরচ হয়েছে মোট ১ কোটি ৫ লক্ষ টাকা |

শহরের বস্তিবাসীদের জন্য এটাই অজয়ের উপহার মেয়ের বিয়েতে | নতুন বাড়ি পাওয়ার জন্য তিনটি শর্ত পূরণ করতে হবে | প্রথমমত তাঁকে বস্তিতে থাকতে হবে | অর্থনৈতিকভাবে দুর্বল হতে হবে| কোনও নেশা থাকলে চলবে না।

ইতিমধ্যেই ৪০ টি পরিবার নতুন বাড়িতে থাকতে শুরু করেছে| সবাই ধন্য ধন্য করছেন অজয়ের নামে| ব্যবসায়ী মনে করেন‚ এটাই তাঁর মেয়ের বিয়ের সেরা উদযাপন| বাবার পদক্ষেপে খুশি কন্যা শ্রেয়া এবং তাঁর শ্বশুরবাড়িও।