English Version
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০১৬ ০৩:৫৮

ট্রাম্প আকৃতির মাছ!

অনলাইন ডেস্ক
ট্রাম্প আকৃতির মাছ!

মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টের ডোনাল্ড ট্রাম্পের চেহারার আকৃতির মতো উদ্ভট একটি মাছ ধরা পড়েছে এক চীনের জেলের জালে। পরে তিনি বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করলে বিষয়টি ভাইরাল হয়ে পড়ে।

চীনের তাইজৌ শহরের ওই জেলে নিছক মজার ছলেই ফেসবুকে সেই মাছের একটি ভিডিও ফুটেজ শেয়ার করেন। সোশ্যাল মিডিয়ায় মূহুর্তেই ঝড় তুলে ফেলে এই ট্রাম্পমাছ! গত মঙ্গলবার ভিডিওটি শেয়ার করার পর থেকে এ পর্যন্ত দেড় লাখ বার দেখা হয়েছে।

মাছটির ছবি পোস্ট করে তাতে তিনি লেখেন, "বলুনতো দেখি মাছটি দেখতে কার মতো। কাল বিলম্ব না করেই সবাই জবাব দিচ্ছেন, ট্রাম্পের মতো দেখতে।"খবর ডেইলি মেইলের।

দেখুন ভিডিওতে ট্রাম্প মাছ।