অশুভ শক্তির রোধে খাচ্ছে মৃত মানবের স্যুপ
ইয়ানোমামি সম্প্রদায়ের মধ্যে প্রচলিত মৃত মানুষের দেহ থেকে স্যুপ তৈরি করে খাওয়ার প্রথা রয়েছে। এর প্রথা কখন শুরু তা সবার অজানা। তবে এখনও বেশ ধুমদামে আয়োজন করে মৃত মানুষের স্যুপ খায় ইয়ানোমামিরা।
ভেনেজুয়েলা আর ব্রাজিলের সীমারেখা বরাবর অ্যামাজনের অরণ্যে প্রাচীন ইয়ানোমামি সম্প্রদায়ের বাস। মৃতদেহ সৎকারের এক প্রাচীন রীতি এরা আজও টিকিয়ে রেখেছেন।
ইয়ানোমামিরা বিশ্বাস করেন, মৃত্যু মানবজীবনের কোন স্বাভাবিক অঙ্গ নয়। বরং প্রতিস্পর্শী কোন গোষ্ঠীর অশুভ শক্তির প্রভাবে ঘটে মৃত্যু। সেই শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাই সেক্ষেত্রে কর্তব্য। এজন্য উদ্দেশ্যেই মৃতদেহ সৎকারের এক অদ্ভুত রীতি পালন করেন এই মানুষগুলো।
কোন মানুষের মৃত্যু হওয়ার পর মৃতদেহটি ফেলে আসা হয় জনবসতির অদূরবর্তী অগভীর জঙ্গলে। ৩০/৪০ দিন পর প্রাকৃতিক নিয়মে দেহটি ক্ষয়প্রাপ্ত হলে সংগ্রহ করে আনা হয় অবশিষ্ট দেহাংশ এবং হাড়গুলো।
তারপর সেগুলো দাহ করা হয়। তারপর সেই ভস্ম এক ধরনের স্যুপের সঙ্গে মিশিয়ে পান করেন গোষ্ঠীর সকলে।


