English Version
আপডেট : ৩১ জুলাই, ২০১৬ ১৬:৪৭

বস্তির এক নারীর বিদ্যুৎ বিল সাড়ে ৫ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক
বস্তির এক নারীর বিদ্যুৎ বিল সাড়ে ৫ লাখ টাকা

মহারাষ্ট্রের বস্তিতে থাকা এক নারীর বিদ্যুৎ বিল শুনলে আপনি রীতিমত চমকে যাবেন। কেননা তার বিদ্যুৎ বিল এসেছে ৫ লাখ ৫৩ হাজার।

মহারাষ্ট্রের স্টেট ইলেক্ট্রিসিটি বোর্ড (এমএসইবি) এ বিষয়টি আমলে নিয়েছে বলে জানানো হয়েছে।

আসলে ভুল করে অন্য এক নারীর বিল জরিনা নামের ওই নারীর নামে চলে এসেছে।

এ বিষয়ে বেশ উদ্বেগ প্রকাশ করেছেন জরিনার পরিবার। তারা জানান, প্রতি মাসে তারা ৫শ থেকে ১৫শ রুপি বিদ্যুৎ বিল বাবদ পরিশোধ করেন। কিন্তু এবারের বিদ্যুৎ বিল দেখে তারা রীতিমত চমকে গেছেন।