মাত্র ২০ সেকেন্ডে ৩ তলায়!
তিনি হলিউডের স্পাইডারম্যান নয়। তবে অসাধারণ দক্ষতায় তিনি মাত্র ২০ সেকেন্ড সময়ের মধ্যে জুব্বা,পাজামা পরে একটি তিনতলা বাড়ির নীচ থেকে বেয়ে উপরে উঠতে পারেন। আর শুনে অবাক হবেন যে, এই অসাধ্য কাজ সাধ্য করেন তিনি কোনো প্রকার নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই।
তার এই সাহসিকতার ছবিটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তার তিনতলা বেয়ে উপরে ওঠার ভিডিও ফুটেজটি ধারণ করে তার একজন বন্ধু এরপর তা সামাজিক মাধ্যমে পোস্ট করে। ভিডিটিতে দেখা যাচ্ছিল খুব সাহসিকতা এবং আত্মবিশ্বাসের সঙ্গে তিনি কাজটি করছিলেন।
উপরে ওঠার জন্য তিনি বাড়ির জানালাগুলো ব্যবহার করছিলেন। একের পর এক জানালা বেয়ে তিনি খুব সতর্কতার সঙ্গে বাড়িটির সর্বোচ্চ উচ্চতায় ওঠে যান। উঠার এক পর্যায় তার মাথার কাপড়টি যে বন্ধনী দিয়ে লাগানো ছিল তা খুলে পড়ে যায় কিন্তু এরপরও তিনি সফলভাবেই বাড়ির ছাদে উঠতে সক্ষম হন।
তবে এটা এখন পর্যন্ত জানা যায়নি যে, ঠিক কোন জায়গায় এই ঘটেছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক মাধ্যমে হাজার হাজার লাইক ও কমেন্ট আসে। অনেকে তাকে আবার মজা করে আরবের স্পাইডারম্যান বলেও ডাকছে। দেখুন সেই ভিডিওটি।


