পুরুষদের অস্বস্তি এক বান্ধবী
চিনের আজব শহর গুয়াংডং। এখানে তিনটি বান্ধবী রাখাই রীতি। শুধু তাই নয় গুয়াংডং প্রদেশের ডংগুয়ান শহরটিতে একজন বান্ধবীর সঙ্গে সম্পর্ক রাখা পুরুষদের জন্য অস্বস্তিকর।
ডংগুয়ান একটি শিল্প শহর। এখানে শতকরা ৮৯ জন পুরুষের বিপরীতে নারী রয়েছে একশ জন। আর এতেই যতো বিপত্তি। এখানকার কারখানাগুলিতে পুরুষদের তুলনায় নারীদের ওপরই বেশি আস্থা রাখা হয়।
শহরের বাসিন্দারা জানান, এখানে কাজের চেয়ে বান্ধবী খুঁজে পাওয়া সহজ।
এক কারখানা শ্রমিক লি বিন বলেন, আমার তিন বান্ধবী রয়েছে। তাদের একে অপরের সঙ্গে ভালো পরিচয় রয়েছে। আমার অনেক বন্ধুরই একাধিক বান্ধবী আছে।
মেইল অনলাইন নামে একটি সংবাদ সংস্থা সাংবাদিক জিয়াও লিন বলেন, এই পরিস্থিতি এখানে খুবই স্বাভাবিক। তরুণী ও সুন্দরী কারখানা শ্রমিকরা সব জায়গায় রয়েছে। তাদের পাওয়া এবং সম্পর্ক গড়া খুবই সহজ। তাই কেন একাধিক নয়?”
লিন আরও জানান, এখানে কারও যদি মাত্র একজন বান্ধবী থাকে তাহলে তা বেশ অস্বস্তিকর। প্রত্যেকেই তাকে নিয়ে হাসে। তরুণ বয়সে একাধিক বান্ধবী রাখাটা এখানকার লোকজনের কাছে একেবারেই স্বাভাবিক বিষয়। ডংগুয়ানের পুরুষদের সাধারণত তাদের বান্ধবীর পেছনে টাকা পয়সা খরচ করতে হয় না।
এ উই নামে এক বেকার তরুণ জানান, ডংগুয়ানে অনেক নারী রয়েছেন, যারা কোন টাকা-পয়সা চান না। তাদের কেবল একজন পুরুষের প্রয়োজন।


