English Version
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৬ ১৯:৪২

৯৭ বছর বয়সে এমএ পরীক্ষা!

অনলাইন ডেস্ক
৯৭ বছর বয়সে এমএ পরীক্ষা!
কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন রাজকুমার ভাইসা (৯৭)

রাজকুমার ভাইসা বয়স ৯৭ বছর। ১৯৩৮ সালে স্নাতক শেষ করেছিলেন।এরপর কেটে গেছে ৭৮ বছর। কিন্তু শিক্ষার প্রতি তার অনুরাগ একটুও কমেনি। এবার নালন্দা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এমএ পরীক্ষা দিলেন তিনি।

শনিবার নালন্দা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, রাজকুমার অর্থনীতিতে এমএ পরীক্ষা দিয়েছেন। অন্যান্য পরীক্ষার্থীদের মতোই টানা তিন ঘণ্টা পরীক্ষাকক্ষে ছিলেন।

রাজকুমার গত বছর স্নাতকোত্তর কোর্সে ভর্তি হন। মাস্টার্স ডিগ্রি অর্জন ও ভারতের দারিদ্র্যের সমস্যাগুলো বুঝতে এই বিষয়ে ভর্তি হন তিনি।

রাজকুমার ভাইসা বলেন, তিনি পরীক্ষায় অংশ নিয়েছেন ও নিজের স্বপ্ন পূরণে মাত্র একধাপ বাকি।

১৯২০ সালের ১ এপ্রিল উত্তর প্রদেশের বারেইল শহরে জন্মগ্রহণ করেন রাজকুমার ভাইসা। ১৯৩৮ সালে আগ্রা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন এবং ১৯৪০ সালে আইনেও ডিগ্রি নেন। ১৯৮০ সালে ঝাড়খন্ডের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক হিসেবে অবসর নেন।