চোরদের ক্রিকেট ম্যাচ!
পাড়ার ছেলেরা সবাই মিলে ক্রিকেট ম্যাচ খেলছে কি দারুন লাগছে তাই না, যদি তাদের সাবাই হয় চোর! কেমন লাগবে একবার ভাবুন তো? হ্যাঁ, দিনে-দুপুরে চোরের দল এভাবেই কৌশলী হয়ে এমন মহা কাণ্ড ঘটায়! এ ঘটনা ঘটেছে ভারতের জামসেদপুরে। পুচকে চোরদের এই দল দিনের পর দিন ওলি-গলিতে ক্রিকেট খেলে লাখ লাখ টাকার জিনিস চুরি করছে। শুধু কি তাই? তারা এই টাকা দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএল নিয়ে বেটিং পর্যন্ত ধরছে। এমন তথ্যই জানিয়েছে পুলিশ। কিন্তু ক্রিকেট খেলতে খেলতে তারা চুরি করে কিভাবে?
পুলিশের দেয়া বিবরণে জানা যায়, এউ চোর দলের সদস্য ১২ জন। তারা ক্রিকেট খেলার জন্য এমন বাড়ি খুঁজে বের করে যার মালিকরা শহরের বাইরে। সেই বাড়ির সামনে ছয়-সাতজন ক্রিকেট খেলতে থাকে। এটা কাভার হিসেবে ব্যবহার করে তারা। যাতে কারো সন্দেহ না হয়। এরপর একটি দল ঢুকে পড়ে নির্দিষ্ট বাড়িতে। বাড়ির মূল্যবান বস্তুর সাথে নগদ টাকা চুরি করে। ক্রিকেট খেলা দেখে স্বাভাবিকভাবে প্রতিবেশীদের সন্দেহ হয় না। বাইরের দলটি পুলিশ আসলো কি না সেদিকেও নজর রাখতে পারে।
সিটি পুলিশ সুপার চন্দন কুমার জানান, '১২ সদস্যের একটি দল দিনের আলোয় অন্তত ছয়টি বাড়িতে প্রায় ১০ লাখ টাকার মতো চুরি করেছে। এই টাকা ক্রিকেট বেটিংয়ে ব্যবহার করা এই দলের মূল একজনকে শিগগিরই ধরবো বলে আশা করছি। ইতোমধ্যে এই গ্যাংয়ের ১৫-১৬ বছর বয়সী চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন, চারটি সোনার চেইন, একটি ক্যামেরা ও ১১ হাজার টাকাও উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, এই গ্যাংয়ের মূল হোতাদের তিনজন শহরের ক্রিকেট বেটিং সিন্ডিকেটের সাথে জড়িত। পুলিশ জানতে পেরেছে, জামসেদপুরে এই শহরে ব্যবসায়ীরা নিয়মিত আইপিএলে দুই থেকে তিন কোটি রূপির বেটিং করে।


