English Version
আপডেট : ২৮ মার্চ, ২০১৬ ২০:০৬

গুলি করে ১০ হাজার খরগোশ হ্ত্যার পর উৎসব!

অনলাইন ডেস্ক
গুলি করে ১০ হাজার খরগোশ হ্ত্যার পর উৎসব!

উৎসব উদযাপন করতে বিশ্বের বিভিন্ন দেশ বিভিন্ন পন্থা নেয়। নিউজিল্যান্ডে প্রচলিত রয়েছে এক নৃশংস উৎসব প্রথা। এতে লাইনে দাঁড় করিয়ে গুলি করে মারা হয় খরগোশদের।এই অনুষ্ঠানের নাম ‘বানি হান্ট’। যেমন আইএস মানুষ হত্যা করে ঠিক তেমনি।

এ বছরের ইস্টারে প্রায় ৩০০ ব্যক্তি ১০ হাজার খরগোশকে গুলি করে মেরেছে বলে জানা গেছে। এর মাধ্যমেই এই দ্বীপরাষ্ট্রে সূচনা হয় গুড ফ্রাইডের।

এক দিনে এই ১০ হাজার খরগোশকে মারা হয়েছে। গত ২৫ বছর ধরে চলে আসছে এই উৎসব। সারারাত ধরে চলে এই উৎসব। খরগোশ বিভিন্ন সবজি খেয়ে ফেলায় চাষের অনেক ক্ষতি হয় বলেই নাকি এই প্রথার শুরু।

যদিও অনেক পশুপ্রেমী সংগঠনের তরফ থেকে বারবার এই উৎসবের বিরোধিতা করা হয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। অনুষ্ঠানের আয়োজকরা জানিয়েছেন, এবার ইস্টারে আবহাওয়া খুব ভালো ছিল। মোট ২৭টি টিম অংশগ্রহণ করেছিল। তাদের মধ্যে ৮৮৯টি খরগোশ মেরে প্রথম হয়েছে টিম ডাউন সাউথ। এক বছর তো ৩০ হাজার খরগোশ মারা হয়েছিল। সেটা ছিল সব থেকে বড় ইস্টারের সেলিব্রেশন।

একই রকম নৃশংস প্রথা চালু আছে খোদ গ্রেট ব্রিটেনে৷ সেখানকার রাজপরিবার থেকে শুরু করে সমস্ত অভিজাত পরিবার অংশ নেয় ফক্স হান্টিংয়ে৷ অজস্র পশুপ্রেমী সংগঠন এ নিয়ে প্রতিবাদ করেও, এমনকি খোদ জাতি সংঘে আবেদন করেও কোনো ফল পাননি৷ তারই কিউয়ি সংস্করণ বলা যেতে পারে এই ‘বানি হান্ট’-কে৷ সূত্র:আনলাইন।