English Version
আপডেট : ২৬ মার্চ, ২০১৬ ১৮:১২

আজব ভাবলেও গুজব নয়

নিজস্ব প্রতিবেদক
আজব ভাবলেও গুজব নয়

বাড়ির বাগানে সকাল বেলায় কাজ করছিলেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের বাসিন্দা এরিক হোলান্দ। হঠাৎ বাড়ির পিছন দিক থেকে আসা খসখস শব্দ শুনতে পান। কৌতূহলবশত বাড়ির পিছনে গিয়ে ঘাবড়ে গেলেন। দেখলেন দেওয়ালে হেঁটে বেড়াচ্ছে পাঁচ ফুটের একটা বিশাল টিকটিকি। এবং এর লেজ দিয়ে ড্রেন পাইপে বারী মারছে। যার কারণে শব্দ হচ্ছে।

প্রথমে বেশ ঘাবরে গেলেও একটু ধাতস্ত হয়েই পকেট থেকে স্মার্ট ফোন বের করে তুলে ফেললেন সেই টিকটিকির ছবি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেরি করলেন না। সেই ছবি এখন রীতিমত ভাইরাল। সবার ওয়ালে ওয়ালে টিকটিকি নিয়ে চলছে জম্পেশ আলোচনা।

এ বুহৎ টিকটিকির ইংরেজি নাম মনিটর লিজার্ড। পৃথিবীর বৃহত্তম টিকটিকি এরাই। পূর্ণ বয়স্ক এই টিকটিকি সাড়ে ছ’ফুটেরও বেশি লম্বা হয় । নিউ সাউথ ওয়েলসে খুব একটা বিরল নয় মনিটর লিজার্ডরা।