ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
- হোম
- বিচিত্র সংবাদ
- কুকুরের বিয়েতে ৫ হাজার অতিথি, ছিলো ডিজেও (ভিডিওসহ)
কুকুরের বিয়েতে ৫ হাজার অতিথি, ছিলো ডিজেও (ভিডিওসহ)
ভারতীয় বিয়ে মানেই তো এলাহি কাণ্ড৷ নাচ গান বাজনার আওয়াজ। বিয়ে বাড়ীতে ব্যান্ড পার্টি' থেকে শুরু করে হালের ডিজেও (ডিস্কো জকি) অনেক মানুষের বিয়েও এতো জাঁকজমক হয় না। যতটা হয়ে গেল ভারতের উত্তরপ্রদেশে৷ আপনি বলবেন, কেন? কারণ এ গল্পের বর ও কনে দু'জনেই যে কুকুর!
ভারতে বিয়ে মানেই আসলে ছেলে বা মেয়ের বিয়ের আয়োজনে কোনো রকমের ত্রুটি রাখতে চান না বাবা-মা৷ কিন্তু তাই বলে কুকুরের বিয়েতেও? অবিশ্বাস্য হলেও এ রকমই এক ঘটনা ঘটে গেল ক'দিন আগে৷ কুকুর দম্পতির বিয়েতে সেখানে খেলেন প্রায় পাঁচ হাজার অতিথি আর চোখের পানিতে ভাসলেন পাত্রীর বাবা৷
উত্তর প্রদেশের কৌশম্বী জেলার পাওয়ারা গ্রাম৷ সেখানে হিন্দুধর্মের রীতিনীতি মেনে আর পাঁচটা বিয়ের মতোই আয়োজন করা হয়েছিল বিয়ে৷ গ্রামের সন্তানহীন দুই বন্ধু বসন্ত ত্রিপাঠি আর জং বাহাদুরের কুকুর দু'টির নাম শাগুন আর শাগুনিয়া৷ নামে যেমন মিল, ছোটবেলা থেকে বেশ চেনাশোনাও হয়ে গিয়েছিল পাত্র-পাত্রীর৷ তাই দুই বন্ধু ঠিক করে বসলেন, তাদের বন্ধুত্বকে এবার আত্মীয়তায় বাঁধতে হবে৷ ঠিক করলেন নিজেদের প্রিয় কুকুর দু'টোর বিয়ে দেবেন তাঁরা৷ যেমন ভাবা, তেমন কাজ৷
শাগুনিয়াকে মানুষের বিয়ের কনের মতো নতুন জামা-কাপড় পরিয়ে সাজানো হলো৷ বরও এলো সাজানো গাড়িতে৷ আর তারপর শাগুনিয়াকে তার মালিক, থুড়ি বাবা জং বাহাদুর বসন্ত ত্রিপাঠির ছেলে কুকুর শাগুনের হাতে তুলে দিলেন, শাস্ত্রীয় সব নিয়মকাকুন মেনে৷ ব্যাস্, হয়ে গেল বিয়ে!
টাইমস অফ ইন্ডিয়া জানাচ্ছে, মজার এই বিয়েকে ঘিরে স্থানীয় মানুষ ও অতিথিদের মধ্যেও নাকি উৎসাহের কমতি ছিল না৷ যার তালে তালে নাচলেন আমন্ত্রিতরা তো বটেই, বর-কনেও! দেখুন সেই বিয়ের অনুষ্ঠান
বিচিত্র সংবাদ বিভাগের আরো খবর
বিচিত্র সংবাদ বিভাগের আরো খবর
-
স্ত্রীর পরকীয়া প্রেমিক ও স্বামীর যুদ্ধ!
১২ ডিসেম্বর, ২০২৪ ১১:১৫ -
একটি বইয়ের দাম ৯ কোটি টাকা
১৭ অক্টোবর, ২০২৪ ১১:৫৩ -
এক হাসপাতালে ২৪ ঘণ্টায় ১৮ যমজ শিশুর জন্ম!
২০ অক্টোবর, ২০২৪ ১১:০৪ -
হাজার মাইল পাড়ি দিয়ে ফিরল হারানো বিড়াল
১৭ অক্টোবর, ২০২৪ ১১:৫৪ -
‘টাইটানিক হিরোকে’ উপহারের ঘড়িটি ১৫ লাখ পাউন্ডে বিক্রি
২১ নভেম্বর, ২০২৪ ১১:২২
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


