English Version
আপডেট : ৮ মার্চ, ২০১৬ ১৬:৩০

বউয়ের সাথে ঝগড়া করে প্লেন ক্র্যাশের হুমকি!

অনলাইন ডেস্ক
বউয়ের সাথে ঝগড়া করে প্লেন ক্র্যাশের হুমকি!

 

তুমুল ঝগড়া হয়েছিল দু’জনের। সে এমন ঝগড়া যে, স্ত্রী শেষ পর্যন্ত সংসারের পাট চুকিয়ে বাপের বাড়ি যাওয়ার হুমকি দিয়েছিলেন। পাল্টা হুমকি দিয়েছিলেন পাইলট স্বামী। ফ্লাইট তখন ওড়ার ঠিক আগের মুহূর্ত। ককপিটে বসেই স্ত্রীকে টেক্সট করে বসলেন পাইলট, ‘‘ঝগড়া করেছো, বেশ করেছো। কিন্তু এবার ছেড়ে চলে গেলে, সোজা ফ্লাইট ক্র্যাশ করিয়ে দেব।’’

ইতালির পাইলটের হাতে তখন জাপানগামী বিমানের ভবিষ্যৎ এবং ২০০ যাত্রীর প্রাণ। আচমকা এমন টেক্সট পেয়ে স্ত্রী তড়িঘড়ি পাল্টা মেসেজ করেন। মাথা ঠান্ডা রাখতে বলেন স্বামীকে। তার পরে সটান পুলিশে ফোন। একেবারে শেষ মুহূর্তে ওই পাইলটকে বিমান থেকে নামিয়ে আনা সম্ভব হয়।

ঘটনাটি ইতালিতে ২০১৫ সালে ঘটলেও, একেবারে সম্প্রতিই প্রকাশ্যে এনেছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।শেষ তথ্য, কেন ঝগড়া হয়েছিল? স্ত্রীর অভিযোগ, স্বামীর ছিল সন্দেহবাতিক। স্ত্রী কোথাও বেরোলেই পিছু করতেন চুপিসাড়ে।