English Version
আপডেট : ২ মার্চ, ২০১৬ ১৬:২২

চাকরির জন্য নিজেকেই বেঁচে দিলেন ফ্লিপকার্টে!

অনলাইন ডেস্ক
চাকরির জন্য নিজেকেই বেঁচে দিলেন ফ্লিপকার্টে!

 

স্বপ্নকে বাস্তবায়িত করতে কত মানুষই কত ধরনের রাস্তা নিয়ে থাকেন। সোজা পথে না হলে অন্যভাবে! স্বপ্নের চাকরি পেতে এক অভিনব ঘটনা ঘটালেন খড়্গপুর আইআইটি-র মেধবী ছাত্র।  প্রচুর বহুজাতিক সংস্থায় কাজের সুযোগও মিলছে তার। কিন্তু ঐ এক গোয়ার্তুমি, ফিল্পকার্টেই কাজ চান আকাশ নিরজ। চাকরিও চেয়েছিলেন ই-কমার্স সংস্থা ফিল্পকার্টে। কিন্তু, কোনও সাড়া পাননি। তাই ফ্লিপকার্টে নিজেকেই বিক্রি করে দিলেন ওই ছাত্র।

আকাশ নিরজ মিত্তল নামে ওই ছাত্রের এমন কীর্তিতে রীতিমতো হইচই পড়ে গিয়েছে। অত্যন্ত মেধাবী ছাত্র আকাশ নিরজ মিত্তল। সিক্স পয়েন্টার গ্রে়ডে উত্তীর্ণ হয়েছেন আইআইটি খড়্গপুর থেকে। প্রচুর অসাধারণ চাকরির সব সুযোগ তার সামনে খোলাও ছিল। কিন্তু, ফিল্পকার্টের ই-কমার্সে নিজের স্বপ্নের চাকরি খুঁজছিলেন আকাশ। বায়োডেটা পাঠিয়ে কোনও সাড়া পাননি।

আকাশের বক্তব্য হলো, ফিল্পকার্টে নিজেকে বিক্রি করার সময় সেখানে বায়োডাটা ও সব ধরনের প্রজেক্ট ওয়ার্কের বিস্তারিত তথ্য দিয়েছেন। তবে, এত কিছু করেও এখনও ইন্টারভিউ কল পাননি। আকাশের আশা, তার বায়োডেটা নিশ্চয়ই ফিল্পকার্টের কারও নজরে পড়বে।