English Version
আপডেট : ৯ ফেব্রুয়ারি, ২০১৬ ১২:২০

২৫ ফুট বরফের নিচ থেকে ৬ দিন পর জীবিত উদ্ধার!

অনলাইন ডেস্ক
২৫ ফুট বরফের নিচ থেকে ৬ দিন পর জীবিত উদ্ধার!

 

অবিশ্বাস্য ছাড়া কিই বা বলা যায়। ৬দিন আগে সিয়াচেনে এক ভয়াবহ তুষারঝড় আর ধসে নিখোঁজ হয়ে গিয়েছিলেন ১০ ভারতীয় জওয়ান। ১৯ মাদ্রাস রেজিমেন্টের এই ১০ জওয়ানের খোঁজে তল্লাশি শুরু হয়েছিল। ৬দিন পর অবিশ্বাস্যভাবে ২৫ ফুট বরফের মোটা স্তরের নিচে থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হল ল্যান্স নায়েক হানামানথাপ্পার এক সেনাকর্মীকে।

গুরুতর আহত অবস্থায় বিমানে করে তাকে দিল্লির এক সেনা হাসপাতালে ভর্তি করা হয়। এই জওয়ানের পাশ থেকে উদ্ধার হয় আরও ৪ জন সেনাকর্মীর মৃতদেহ। বাকি পাঁচজনের খোঁজে তল্লাশি চলছে। কীভাবে সেই জওয়ান ৬দিন ধরে বেঁচে ছিলেন এত প্রতিকূল পরিস্থিতিতে সেটাই অবাক করার।