সাবধান! আপনার এই ছোট্ট ভুলেই হ্যাক হতে পারে সাধের স্মার্টফোন
কক্ষনও ঘূণাক্ষরেও ভেবেছেন, এই কাণ্ডটি করার ফলে আপনার ফোন হ্যাক হয়ে যেতে পারে! জেনে নিন কী ভাবে সতর্ক থাকবেন।
কম্পিউটারে বসে কাজ করছেন, হঠাৎ খেয়াল করলেন আপনার স্মার্টফোনটির চার্জ একেবারেই নেই। এ সব ক্ষেত্রে আপনি যা করেন, ডেটা কেবল ফোনের সঙ্গে যুক্ত করে ফোনটিকে চার্জে বসিয়ে দেন কম্পিউটারের সঙ্গে লাগিয়ে দিয়ে। কক্ষনও ঘূণাক্ষরেও ভেবেছেন, এই কাণ্ডটি করার ফলে আপনার ফোন হ্যাক হয়ে যেতে পারে! এমনই দাবি করছে ক্যাসপার্সকি ল্যাব। বিশ্বখ্যাত অ্যান্টি ভাইরাস প্রস্তুতকারী সংস্থার গবেষক অ্যালেক্সি কোমারভ সতর্ক করে বলছেন, ‘‘আপনার ডিভাইস আইডি ট্র্যাক করে নিঃশব্দে তাতে অ্যাডওয়্যার কিংবা র্যানসামওয়্যার ঢুকিয়ে দেওয়া হতে পারে। ’’ কম্পিউটারের মাধ্যমে ফোন চার্জে বসালে কী কী তথ্য় চুরি যেতে পারে? ক্যাসপার্সকি জানাচ্ছে, ফোনের নাম, নির্মাতা, সিরিয়াল নম্বর, অপারেটিং সিস্টেম সংক্রান্ত তথ্য, ফাইল সিস্টেম, ইলেকট্রনিক চিপ আইডি সবকিছুই চলে যেতে পারে হ্যাকারদের দখলে। তা হলে উপায় কী? কোনদিক দিয়ে সাবধান হতে হবে, জানিয়ে দিচ্ছেন গবেষকরা। • ইউএসবি চার্জিং পয়েন্ট ও কম্পিউটার কেনার সময় একমাত্র বিশ্বস্ত কোম্পানিরই কিনুন। • মোবাইল ফোনকে সব সময় পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত রাখুন। কিংবা ফিঙ্গারপ্রিন্ট রিকগনিশনের মতো ব্যবস্থা থাকলে তো কথাই নেই।


