English Version
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০১৬ ২২:৩৭

মোবাইলের পাসওয়ার্ড ভুলে গেলে যা করবেন?

অনলাইন ডেস্ক
মোবাইলের পাসওয়ার্ড ভুলে গেলে যা করবেন?

ঢাকা : মোবাইলের সেট করা লকিং প্যাটার্ন কিংবা পাসওয়ার্ডটি ভুলে গেলে পড়তে হয় বিপাকে। তখন নিজের অতি প্রয়োজনীয় মোবাইল ফোনটি আর ব্যবহার করতে পারেন না আপনি। 

মোবাইলের গোপনীয়তা রক্ষা এবং ব্যক্তিগত তথ্যের সুরক্ষার স্বার্থে কমবেশি সবাই মোবাইল স্ক্রিন লক রাখার পক্ষপাতী। স্মার্টফোনে সাধারণত প্যাটার্ন লকিং এবং পাসওয়ার্ড লকিংয়ের সাহায্যেই ফোন লক করেন ব্যবহারকারীরা।

কোনো কারণে লকিং প্যাটার্ন কিংবা পাসওয়ার্ডটি ভুলে গেলে কী করবেন? জেনে নিন লক খোলার সহজ কৌশল।

১. ফোনের লক খুলতে না পারলে প্রথমেই ফোনটিকে সুইচ অফ (বন্ধ) করে দিন।

২. তারপর এক মিনিট অপেক্ষা করুন।

৩. এবার ফোনের ভলিউম বাটন, পাওয়ার বাটন, আর হোমস্ক্রিন বাটন এক সঙ্গে চেপে ধরুন। কিছুক্ষণের মধ্যেই দেখবেন, আপনার মোবাইলের স্ক্রিনের আলো জ্বলে উঠেছে, আর স্ক্রিনে ভেসে উঠেছে নিম্মলিখিত অপশনগুলি রিবুট ডেটা

৪. এরমধ্যে ওয়াইপ ডেটা/ফ্যাক্টারি রিসেট অপশনটিকে সিলেক্ট করুন।

৫. কিছু পরে ফোনটিকে অন করুন। দেখবেন, মোবাইল আনলক হয়ে গিয়েছে।

প্রায় সমস্ত স্মার্টফোনেই এ কৌশল কার্যকর হবে। তবে খেয়াল রাখবেন, এই প্রক্রিয়ায় মোবাইল আনলক করলে মোবাইলের ইন্টারনাল মেমোরিতে সেভ করা সমস্ত ডেটা কিন্তু মুছে যাবে। ফলে মোবাইল ব্যবহারের সময়ে চেষ্টা করবেন, যাবতীয় ছবি, ভিডিও ইত্যাদি এক্সটার্নাল মেমোরি কার্ডে সেভ করার। তাহলে আর ডেটা মুছে যাওয়ার সমস্যা পড়তে হবে না।