English Version
আপডেট : ৯ সেপ্টেম্বর, ২০১৬ ১১:৫৩

গাজীপুরে গ্রামীণফোনের এসএমই সেবা শুরু

অনলাইন ডেস্ক
গাজীপুরে গ্রামীণফোনের এসএমই সেবা শুরু

এসএমই সেবা শুরু করেছে দেশের বৃহত্তম মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন। এ উপলক্ষে মঙ্গলবার গাজীপুর মহানগরের মা-মনি কমিউনিকেশনে এসএমই সেবার নতুন অফিস উদ্বোধন করা হয়। এ সময় গ্রামীণফোনের গাজীপুরের এসএমই পার্টনার মা-মনি কমিউনিকেশনের কর্পোরেট অফিসে দুই পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে গ্রামীণফোনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেড অব এসএমই ফেরদৌস আলম, হেড অফ রিটেইল চ্যানেল, ঢাকার চৌধুরী সবুক্তগীন রফিক, হেড অব এসএমই ঢাকা সার্কেলের নাসিমুল ইসলাম ও সিনিয়র টেরিটরি ম্যানেজার আরিফুল ইসলাম এবং মা-মনি কমিউনিকেশনের পক্ষে ছিলেন মোহাম্মদ জাকারিয়া, এমএ কবির ও জাহিদুর রহমান বকুল সহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে জানানো হয়, এখন থেকে গ্রামীণফোন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান, কল-কারখানা, সেবামূলক প্রতিষ্ঠান ও কর্পোরেট প্রতিষ্ঠানকে সকল প্রকার সেবা ও পণ্য, যেমন স্ক্র্যাচ কার্ড, ফ্ল্যাক্সিলোড, বিল-পে, জিপি ব্র্যান্ড হ্যান্ডসেট, সিম ইত্যাদিসহ ভ্যালু অ্যাডেড সার্ভিসসহ সকল প্রকার সেবা দিবে মা-মনি কমিউনিকেশন।