English Version
আপডেট : ২৫ আগস্ট, ২০১৬ ১৪:০৭

প্রিজমা ব্যবহারে লাগবে না নেট

অনলাইন ডেস্ক
প্রিজমা ব্যবহারে লাগবে না নেট

প্রিজমা অ্যাপটি ক্যামেরায় তোলা ছবিকে পেইন্টিঙে রুপ দেয়। এটি পেইন্টিঙে নিতে দ্রুতগতির ইন্টারনেট সেবা প্রয়োজন হয়। অবশ্য এই কাজটি করতে অ্যাপটি অনেক সময়ও নিয়ে থাকে। ফলে অ্যাপটি নিয়ে অনেক ব্যবহারকারির বহু অভিযোগ রয়েছে।

আইওএস অ্যাপের জন্য ইন্টারনেট সংযোগবিহীন প্রিজমা উন্মুক্ত করেছে নির্মাতারা। ছবি প্রসেসিং যেহেতু ফোনের মাধ্যমেই হবে এখন থেকে, কাজেই সময় নির্ভর করবে স্মার্টফোনের গুণগত মানের ওপর।

উদাহরণ হিসেবে বলা যায়, এখন একটি ফিল্টার আইফোন ৬ এ কার্যকর হতে সময় লাগবে ৬ সেকেন্ড। আইফোন ৬ এস এই কাজ করতে সময় নেবে ৫ সেকেন্ড।

বিশ্বজুড়ে প্রিজমা ডাউনলোড হয়েছে ৫২ মিলিয়ন। প্রতিদিন এই অ্যাপে কাজ করেন ৪ মিলিয়ন মানুষ।

জানা গেছে, খুব শিগগিরই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এ সুবিধা পাবেন। সুত্রঃ গ্যাজেট ৩৬০