English Version
আপডেট : ২০ আগস্ট, ২০১৬ ১১:৪৩

পরিধানযোগ্য স্মার্টওয়াচ বাজারে আনবে মেইজু

অনলাইন ডেস্ক
পরিধানযোগ্য স্মার্টওয়াচ বাজারে আনবে মেইজু
পরিধানযোগ্য স্মার্টওয়াচ বাজারে আনার ঘোষণা দিয়েছে চীনের প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান মেইজু। এটি ক্রাউড ফান্ডিং প্রজেক্ট টাওবাও থেকে তৈরি করা হয়েছে।
 
মেইজুর স্মার্টওয়াচের নাম মিক্স। এটি দেখতে অ্যানালগ সাধারণ ঘড়ির মতো হলেও থাকছে স্মার্ট ফিচার। স্মার্টওয়াচটিতে কোনো ডিজিটাল ডিসপ্লে নেই। তবে সাধারণ অ্যানালগ চেহারার এই গ্যাজেটটিতে রয়েছে অ্যাক্টিভিটি ট্রাকার।
 
ঘড়িটিতে রয়েছে এলইডি নোটিকেশন এবং কম্পন (ভাইব্রেশন) সুবিধা। ব্লুটুথ এলই এর মাধ্যমে স্মার্টফোনের সাথে সংযুক্ত করা যাবে। এতে রয়েছে ২৭০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। একবার চার্জ দিলে চলবে ২৪০ দিন।
 
স্টিল কেসের এই ওয়াচটিতে সাফায়ার গ্লাস রয়েছে। স্মার্টওয়াচটি পানিরোধী। ৩০ মিটার গভীর পানিতেও এটি বন্ধ হবে না। ডেনিম, লেদার ও স্টিল সংস্করণে পাওয়া যাবে। কালো ও সিলভার রঙের ওয়াচটি চীনের বাজারে পাওয়া যাবে ১০০০ থেকে ১৫০০ ইয়েনোর মধ্যে। আর আমেরিকান ডলারে প্রায় ১৫০ ডলার।
 
আগামী অক্টোবরে আনুষ্ঠানিকভাবে স্মার্টওয়াচটি বাজারে ছাড়া হবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে। খবর- ইউবারজিসমো ও গিসমোঅ্যারেনা