English Version
আপডেট : ১৬ আগস্ট, ২০১৬ ০১:৫৩

‘ভূলে যাওয়া স্মার্টফোনের লক খুলুন নিজেই’

অনলাইন ডেস্ক
‘ভূলে যাওয়া স্মার্টফোনের লক খুলুন নিজেই’

স্মার্টফোনে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার জন্য প্যাটার্ন লক ব্যবহার করার অভ্যাস অনেকের রয়েছে। তবে অনেক ব্যবহারকীরাই স্মার্টফোনের প্যাটার্ন লক ভুলে বসে থাকেন। এমন হলে দৌড়ে কোন স্মার্টফোন বিশেষজ্ঞদের কাছে চলে যেতে হয়। বিশেষজ্ঞদের দিয়ে প্যাটার্ন খুলতে পকেট থেকে খরচ করতে হয় টাকা।

কিন্তু একটু জানা থাকলে ভুলে যাওয়া প্যাটার্ন লকের বিষয়টি আপনি নিজেই সমাধান করতে পারেন। বিষয়টি সব স্মার্টফোন ব্যবহারীর জন্যই শিখে রাখা প্রয়োজন। এতে করে দুঃশ্চিন্তা থেকে বাঁচার পাশাপাশি অহেতুক অর্থের খরচ থেকেও বাঁচতে পারবেন।

তাহলে আসুন জেনে নেই স্মার্টফোনের প্যাটার্ন লক ভুলে গেলে কী করবেন।

প্যাটার্ন লক ভুলে গেলে কোন ধরনের চিন্তা না করে প্রথমেই স্মার্টফোনটির সুইচ অফ করে ফেলুন। এরপর ফোনটিতে থাকা ভলিউম আপ, পাওয়ার ও হোম বাটন একসঙ্গে চেপে ধরুন। এটি করলেই ফোনের স্ক্রিনে ‘রিকভারি মুডে’ চলে আসবে।

রিকভারি মুড আসার পর ফোনের ভলিউম সুইচ দিয়ে ফোনের স্ক্রল ডাউন করুন। এরপর পাওয়ার সুইচ দিয়ে সিলেক্ট করুন ‘ওয়াইপ ডেটা/ ফ্যাক্টরি রিসেট’। এরপর ‘ইয়েস’ সিলেক্ট করে দিলেই খুলে যাবে প্যাটার্ন লক। তবে এতে করে ফোনে থাকা যাবতীয় তথ্যও ডিলিট হয়ে যাবে। শুধু ফোনটি কেনার সময় যে বেসিক অ্যাপ ছিলো কেবল সেগুলোই থাকবে।