শাওমির স্মার্টফোন বিক্রয় করবে জিপি
অনলাইন ডেস্ক
চীনার শাওমির পরিবেশক হলো মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন (জিপি)। দেশে শাওমির পরিবেশক হওয়া সোলার ইলেক্ট্রো বাংলাদেশ লিমেটেডের (এইবিএল) সঙ্গে এক বিপণন চুক্তি আওতায় স্মার্টফোনটির তিনটি মডেল বিক্রি করছে অপারেটরটি।
শাওমি রেডমি থ্রি, এমআই ম্যাক্স ও এমআই ফাইভ স্মার্টফোন তিনটি গ্রামীণফোনের মাধ্যমে বাজারজাত শুরু করল প্রতিষ্ঠানটি। সম্প্রতি গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা ইয়াসির আজমান এবং সোলার ইলেক্ট্রো বিডির ব্যবস্থাপনা পরিচালক ডি এম মজিবর রহমানের উপস্থিতিতে স্মার্টফোন ৩টি উন্মুক্ত করা হয়।
ফোন ৩টি যথাক্রমে ১৬ হাজার ৯০০ টাকা, ২৬ হাজার ৪৯০ টাকা এবং ৩৭ হাজার ৯০০ টাকায় পাওয়া যাবে।
আন্তর্জাতিক সংস্করণের তিনটি হ্যান্ডসেটেই পাওয়া যাবে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি। এর সাথে উপহার হিসেবে রয়েছে এমআই ফাইভের সঙ্গে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের একটি শাওমি পাওয়ার ব্যাংক।
সবগুলো ফোনে পাওয়া যাবে ১২ মাসের কিস্তি সুবিধা। সঙ্গে থাকছে ইন্টারনেট ডাটা প্যাকেজ। ক্রেতারা ১১ আগস্ট হতে ১৭ আগস্টের মধ্যে গ্রামীণফোনের ওয়েবসাইটে গিয়ে অগ্রিম বুকিং দিতে পারবেন।
একটি নির্দিষ্ট পরিমাণ ডাউনপেমেন্ট পরিশোধ করে বুকিং নিশ্চিত করতে হবে। ১৮ আগস্ট গ্রামীণফোনের নির্দিষ্ট সেন্টারে গিয়ে বুকিং দেয়া স্মার্টফোনটি নেয়া যাবে। এছাড়া ঘরে বসে হ্যান্ডসেট পেতে হলে জিপিশপে অর্ডার করা যাবে।


