English Version
আপডেট : ৯ আগস্ট, ২০১৬ ১৫:০১

বিশ্বের দ্রুতগতির ট্রেন নামাবে চীন

অনলাইন ডেস্ক
বিশ্বের দ্রুতগতির ট্রেন নামাবে চীন

চলতি বছর সেপ্টেম্বরে বিশ্বের দ্রুতগতির ট্রেন নামাতে যাচ্ছে চীন। এটি ঘণ্টায় ৩৮০ কিলোমিটার গতিতে ছুটবে। এটি বর্তমান বুলেট ট্রেনকে ছাড়িয়ে যাবে।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে। তবে ট্রেনটির কি নাম দেওয়া হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।

সংবাদমাধ্যম জানায়, চীনের কেন্দ্রীয় হেনান প্রদেশের জেংজু থেকে পূর্বাঞ্চলীয় জংশু প্রদেশের জুজ পর্যন্ত ছুটবে দ্রুতগতির এ ট্রেন।

এর ফলে ওই পথের দূরত্ব কমে আসবে দেড় থেকে আড়াই ঘণ্টা।

নতুন এ ট্রেনের স্পিড নিয়ে বর্তমানে পরীক্ষা-নিরীক্ষা চলছে। বুলেট ট্রেনের চেয়ে ঘণ্টায় অন্তত ৫০ কিমি. বেশি গতিতে ছুটতে সক্ষম। এ ট্রেনের স্পিড সর্বোচ্চ ৪শ’ কিলোমিটার পর্যন্ত পরীক্ষামূলক উঠছে।

বেইজিং-সাংহাই রুটে দ্রুতগতির ট্রেন ট্র্যাক তৈরির মাধ্যমে গত বছর বিলিয়ন ডলার মুনাফা করেছে।

এদিকে দ্রুতগতির ট্রেন প্রযুক্তির প্রসারেও চেষ্টা অব্যাহত রেখেছে চীন।

বর্তমানে দেশটির একটি ফার্ম ভারতের চেন্নাই-দিল্লি রুটে দ্রুতগতির ট্রেন পরিচালনার বিষয়ে সম্ভাবতা যাচাইয়ে কাজ করছে।