English Version
আপডেট : ৮ আগস্ট, ২০১৬ ১৩:৪০

চীনের আকাশে টেলিকমিউনিকেশন স্যাটেলাইট

অনলাইন ডেস্ক
চীনের আকাশে টেলিকমিউনিকেশন স্যাটেলাইট
চীনের বেইজিং থেকে আকাশে উড়লো টেলিকমিউনিকেশন স্যাটেলাইট। এই স্যাটেলাইটটি চীনের মোবাইল টেলিকম সিস্টেম এবং সরকারি মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান চীন টেলিকমের নিজস্ব অর্থায়নে তৈরি করা হয়েছে।  
 
টিয়ানটং-০১ নামের এ স্যাটেলাইটটি বেইজিংয়ের সময়ানুসারে ৭ আগস্ট (জিএমটি ১৬) মধ্যরাতে মহাকাশে উক্ষেপণ করা হয়।
 
চীনের জিনহুয়ার তথ্য মতে, স্যাটেলাইটটি সমস্ত চীন, মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং অন্যান্য অঞ্চলে মোবাইল নেটওয়ার্ক সেবা দিতে সক্ষম হবে। আর এর রক্ষণাবেক্ষণ করবে চীনের সরকারি মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান চীন টেলিকম।
 
চীনা আর্মিদের পরিচালনায় স্পেস প্রোগ্রাম নিয়ন্ত্রিত হয়। ২০০৩ সালে চীন মহাশূন্যে প্রথম মহাকাশচারী পাঠায় এবং এতে চীন প্রযুক্তিখাতে বহুগুণে অগ্রসর হয়। চীনের পরবর্তী মিশন মনুষ্যবাহী মহাকাশ অভিযান। এ লক্ষ্যে পৌঁছতে দেশটি ইতিমধ্যে কাজ শুরু করেছে বলে জানিয়েছে জিনহুয়া। খবর- বিবিসি ও নিউজডট জিনহুয়ানেট