English Version
আপডেট : ৩ আগস্ট, ২০১৬ ১৭:২৬

এআইইউবি সাইবার গেমিং ফেস্ট ২০১৬ সম্পন্ন

অনলাইন ডেস্ক
এআইইউবি সাইবার গেমিং ফেস্ট ২০১৬ সম্পন্ন
আসুসের একমাত্র পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেডের আয়োজনে সম্প্রতি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে বনানীতে অবস্থিত ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়ে গেলো ‘এআইইউবি সাইবার গেমিং ফেস্ট ২০১৬’।
 
দুই দিনব্যাপি এই আয়োজনে এআইইউবি’র ছাত্র-ছাত্রীদের জন্য ছিলো সিএস গো, ফিফা’১৬ এবং নিড ফর স্পীড শীর্ষক গেমিং প্রতিযোগিতা।
 
প্রায় ৩০০ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে এই আয়োজনে। এই প্রতিযোগিতার মাধ্যমে এআইইউবি’র ছাত্র-ছাত্রীদের জন্য ছিলো আসুসের পক্ষ থেকে উপহার জিতে নেয়ার সুযোগ।
 
মূলত ছাত্রছাত্রী বা তরুণ প্রজন্মদের আসুস পণ্য পরিচিতি প্রদান এবং আসুস পণ্য ক্রয়ে অনুপ্রাণিত করাই ছিল এই প্রচারণামূলক কার্যক্রমের মুল উদ্দেশ্য।