English Version
আপডেট : ২৬ জুলাই, ২০১৬ ১৬:৫৬

সকলের জন্য প্রিজমা উম্মুক্ত

অনলাইন ডেস্ক
সকলের জন্য প্রিজমা উম্মুক্ত

বর্তমান সময়ের আলোচিত দুটি অ্যাপ হচ্ছে পোকেমন গো ও প্রিজমা। পোকেমন গো- গেমিং অ্যাপ, তবে বিশ্বব্যাপী সকলের জন্য এই অ্যাপটি এখনো উন্মুক্ত করা হয়নি।

অন্যদিকে প্রিজমা- হচ্ছে ফটো এডিটিং অ্যাপ। যার মাধ্যমে ফটো এডিট করে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ারের নতুন ট্রেন্ড শুরু হয়েছে। 

প্রিজমা অ্যাপটির মাধ্যমে বিখ্যাত শিল্পীর আঁকার স্টাইল এবং জনপ্রিয় সব অর্নামেন্ট এবং প্যাটার্ন ব্যবহার করে যেকোনো ছবিকে সহজেই আর্ট ওয়ার্কে রূপান্তর করা যায়।

আর তাই সোশ্যাল মিডিয়ায় সকলেই উৎসুক প্রিজমা ছবি শেয়ার করতে। কিন্তু বিশ্বব্যাপী প্রিজমা অ্যাপটি ব্যবহারের সুবিধা এত দিন ছিল কেবল আইফোন ব্যবহারকারীদের জন্য।