এক্সেলেরিয়াস ২০১৬ যাত্রা শুরু
এক্সেলেরিয়াস ২০১৬ প্রতিযোগিতা উদ্বোধনী যাত্রা শুরু হয়েছে এনলিভেন বাংলাদেশ হেডকোয়ার্টারে। একই সঙ্গে থাকছে রেডিও এবিসিতে বিশেষ প্রোগ্রাম। শুক্রবার (২২ জুলাই) এক অনুষ্ঠানের মাধ্যমেে এ প্রতিযোগিতা শুরু হয়েছে।
বাংলাদেশে এই ধরণের প্রতিযোগিতার মধ্যে এটাই বৃহৎ। এখনে একত্রিত হচ্ছে দেশি-বিদেশি বিখ্যাত বক্তারা, যারা কথা বলবেন প্রশিক্ষণ, জ্ঞানার্জন ও নেটওয়ার্কিং নিয়ে।
প্রচুর একাডেমিক পার্টনার, মিডিয়া পার্টনার ও কর্পোরেট পার্টনারের সহযোগিতায় এক্সেলেরিয়াস ২০১৬ শুরু করতে চলেছে পর্যায়ক্রমিক একদিনের প্রশিক্ষণ ও সেমিনারের সমন্বয়ে সাজানো প্রথম রাউন্ড দিয়ে। যা অনুষ্ঠিত হবে ২৩ জুলাই, ২০১৬, ইএমকে সেন্টারে।
অতঃপর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেমন ইস্টার্ন ইউনিভার্সিটি, ইউল্যাব, আইইউবি, ব্র্যাক, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রভৃতিতে প্রত্যেক সপ্তাহান্তে অগাস্টের মাঝামাঝি পর্যন্ত।
কর্মশালা পরিচালনা করবেন বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠান। প্রথম রাউন্ড থেকে ১৫ শতাংশ প্রতিযোগী দ্বিতীয় রাউন্ডে ওঠার সুযোগ পাবে। দ্বিতীয় রাউন্ডে থাকছে দুই দিনের বুট ক্যাম্প এবং তারপর চূড়ান্ত রাউন্ড।
বিজয়ী পাচ্ছে ৫০ হাজার টাকার পুরস্কার, পাশাপাশি শীর্ষ ২০ জন পাবে বিভিন্ন নামকরা প্রতিষ্ঠানের সঙ্গে কনফিডেন্স গ্রুপ, ইউনিক্যাপ সিকিউরিটিজ লিমিটেড, গ্রীন ল্যাব এনভাইরনমেন্ট প্রভৃতিতে ইন্টার্নের সুযোগ।
আয়োজক এনলিভেন বাংলাদেশ একটি অলাভজনক প্রতিষ্ঠান, যারা প্রশিক্ষণ ও ক্যাপাসিটি বিল্ডিংয়ে বিশেষায়িত।


