English Version
আপডেট : ২১ জুলাই, ২০১৬ ১৫:২৪

ঢাকায় শুরু হচ্ছে স্ল্যাশ ২০১৬

অনলাইন ডেস্ক
ঢাকায় শুরু হচ্ছে স্ল্যাশ ২০১৬
‘স্ল্যাশ ২০১৬ গ্লোবাল ইমপ্যাক্ট এক্সিলারেটর’ প্রথমবারের মতো অংশগ্রহণ করবে বাংলাদেশ। বৈশ্বিক এই বড় আয়োজনে বাংলাদেশের অংশগ্রহণের দায়িত্ব পেয়েছে এম-ল্যাব। এ লক্ষ্যে এম-ল্যাব, স্ল্যাশ এবং ফিনল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে আগামী ২৬ আগস্ট ঢাকায় শুরু হচ্ছে ‘স্ল্যাশ ২০১৬ গ্লোবাল ইমপ্যাক্ট এক্সিলারেটর’ শীর্ষক ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা।
 
প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর আগামী ২৬ আগস্ট ঢাকার ধানমন্ডি ইএমেকে সেন্টারে অনুষ্ঠিতব্য এই চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা নিজেদের প্রকল্প তুলে ধরবেন। অনুষ্ঠান থেকে প্রযুক্তিবোদ্ধা জুরি বোর্ড সদস্যরা তিনটি প্রকল্পকে হেলসিংকির বৈশ্বিক ইভেন্টের জন্য নির্বাচিত করবেন।
 
বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী তিনটি প্রতিষ্ঠানের মধ্যে সাক্ষাৎকারের ভিত্তিতে একটিকে সেরা হিসেবে মনোনীত করা হবে। হেলসিংকিতে তাদের ইভেন্টে অংশগ্রহণের যাবতীয় ব্যয় বহন করবে এম-ল্যাব। এবছর ১০০টির বেশি দেশ থেকে হেলসিংকিতে ১৫ হাজার দর্শনার্থী স্ল্যাশ গ্লোবাল ইমপ্যাক্ট এক্সিলারেটরে অংশ নেবে।
 
এম-ল্যাব বা মোবাইল ল্যাবরেটরি হচ্ছে এমসিসি লিমিটেডের একটি উদ্যোগ। মোবাইল অ্যাপভিত্তিক উদ্যোক্তা তাদের পেশাগত দক্ষতা উন্নয়ন ও কারিগরি সহায়তা প্রদানের মাধ্যমে বিকশিত করাই এম-ল্যাবের উদ্দেশ্য।
 
আগামী ২২ নভেম্বর ১ ডিসেম্বর ফিনল্যান্ডের হেলসিংকিতে অনুষ্ঠিতব্য এই ইভেন্টে অংশ নিয়ে বিশ্বের বড় বড় অর্থায়নকারী প্রতিষ্ঠানের কাছে নিজেদের উদ্ভাবনী প্রকল্প তুলে ধরতে পারবেন প্রতিযোগীরা। সেখান থেকে বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর প্রকল্প পছন্দ হলে মিলতে পারে বড় অর্থায়ন। বাংলাদেশ থেকে গ্লোবাল ইভেন্টে অংশ নেওয়া তিনজনের মধ্যে থেকে ন্যূনতম একজনকে অ্যাওয়ার্ডের নির্বাচিত করা হবে।
 
এম-ল্যাব জানিয়েছে, এই প্রতিযোগিতার মাধ্যমে দেশের সবচেয়ে উদ্ভাবনী স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোকে নির্বাচিত করা হবে। বিজয়ী প্রতিষ্ঠানগুলো আকর্ষণীয় পুরস্কারের পাশাপাশি ইউরোপের সবচেয়ে বড় স্টার্টআপ প্রযুক্তি প্ল্যাটফর্মে নিজেদের উদ্ভাবনকে বৈশ্বিক পর্যায়ে তুলে ধরার সুযোগ পাবেন। এ প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য  লিংকে গিয়ে একটি ফরম পূরণ করতে হবে।
 
আবেদন পাঠাতে হবে ১০ আগস্টের মধ্যে। বিস্তারিন জানতে ক্লিক করুন