English Version
আপডেট : ১৮ জুলাই, ২০১৬ ০১:৫১

পানি রোধক পেন ড্রাইভ বাজারে এসেছে

অনলাইন ডেস্ক
পানি রোধক পেন ড্রাইভ বাজারে এসেছে

বর্ষাকালে পকেটে পেনড্রাইভ নিয়ে চলাফেরা মুশকিল। বৃষ্টিতে ভিজে পেনড্রাইভ নষ্ট হয়ে গেলে হারিয়ে যাবে আপনার মূল্যবান তথ্য।

কম্পিউটার সোর্স বাংলাদেশের বাজারে নিয়ে এলো ধূলা-বালি ও পানি রোধক পেন ড্রাইভ। পেন ড্রাইভটির মডেল অ্যাপাসার এএইচ ১৫৭।

নিরাপদে তথ্য পরিবহন ও  ইউএসবি ৩.০ পোর্টের ১৬ জিবি ক্ষমতা সম্পন্ন মডেলের এই ফ্লাশ ড্রাইভটি একইসঙ্গে ঝাঁকুনি সহনশীল ও সহজে বহনযোগ্য।

ছোট আকারের বড় ক্ষমতার এই ফ্লাশ ড্রাইভটি পাওয়া যাবে দেশের সব প্রযুক্তি বিক্রয়কেন্দ্রে। পেনড্রাইভটির মূল্য ৬০০ টাকা।