English Version
আপডেট : ১২ জুলাই, ২০১৬ ১৪:১৭

গ্রাহকদের তথ্য জানাবে মাহিন্দ্রা কমভিভা

অনলাইন ডেস্ক
গ্রাহকদের তথ্য জানাবে মাহিন্দ্রা কমভিভা

গ্রাহকদের তথ্য জানতে ডাটাভিত্তিক একটি মোবাইল এনালিটিক্স সলিউশন মোবিলিটিক্স-টিম স্যুট চালু করেছে মাহিন্দ্রা কমভিভা।

মবিলিটিক্স-টিম স্যুট একটি এনালিটিক্যাল ইঞ্জিন, যার মাধ্যমে গ্রাহকদের জীবনধারা নিরূপণ করে তাদের জন্য উপযুক্ত সেবা প্রদানের পরিকল্পনা করা সহজ হয়। স্যুটটির মাধ্যমে প্রধান বিপণন কর্মকর্তা ও বিপণনকারীরা রাজস্ব অর্জনের বিভিন্ন ক্ষেত্র বের করতে এবং সে অনুযায়ী নতুন নতুন পণ্য ও সেবা চালুর পাশাপাশি নতুন কর্মকৌশল নির্ধারণ করতে পারবেন। পাশাপাশি গ্রাহকের ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যাচাই করে সেবা প্রদানের ফলে অপারেটররা রাজস্ব বৃদ্ধির সুযোগ পাবে।

স্যুটটির উদ্বোধনী অনুষ্ঠানে মাহিন্দ্রা কমভিভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মনোরঞ্জন ‘মাও’ মহাপাত্র বলেন, ‘বিশ্বব্যাপী অপারেটররা গ্রাহক ধরে রাখার জন্য উদ্বিগ্ন থাকে। তারা সবসময়ই তাদের গ্রাহকদের সন্তুষ্ট রাখার চেষ্টা করে। স্যুটটির মাধ্যমে গ্রাহকদের প্রয়োজন ও চাহিদা অনুযায়ী সেবা প্রদান করা সম্ভব হবে বলে আমাদের প্রত্যাশা।’

মাহিন্দ্র কমভিভার মবিলিটিক্স-টিএম সেবাটি গ্রহণের মাধ্যমে বাস্তবভিত্তিক তথ্য পাওয়ার ফলে সেবা গ্রহণের মাত্রা ৫ শতাংশ বৃদ্ধির সুযোগ পাবে অপারেটররা। অন্যদিকে গ্রাহকের কাছে তাদের সেবাগুলো কেমন গ্রহণযোগ্যতা পাচ্ছে সে ধারণাও প্রদান করে স্যুটটি।

এতে ক্যাম্পেইন ম্যানেজমেন্ট সুবিধা, উইনব্যাক, চার্ন প্রিডিকশন, ইন্টারঅ্যাক্টিভ নোটিফিকেশন, নেক্সট বেস্ট অফার, সাবস্ক্রাইবার অ্যান্ড রিটেইলার লয়েলটি সলিউশন, আইআরআইএস (ইনক্রিমেন্টাল রেভেনিউজ থ্রু ইনক্রিমেন্টাল সেলস) ও ডিজিটাল কেয়ার মডিউলগুলো অন্তর্ভূক্ত রয়েছে।