English Version
আপডেট : ৬ জুলাই, ২০১৬ ১৭:১৫

গ্যালাক্সি এস৭ এইজ পানির নিচেও সক্ষম

অনলাইন ডেস্ক
গ্যালাক্সি এস৭ এইজ পানির নিচেও সক্ষম
বৃহস্পতিবার (৭ জুলাই) গ্যালাক্সি সিরিজের ফ্ল্যাগশিপ ডিভাইস গ্যালাক্সি এস৭ এইজের অলিম্পিক সংস্করণ বাজারে দক্ষিণ কোরিয়ান জায়ান্ট স্যামসাং।
 
ফোনটি ১.৫ মিটার পানির নিচে ৩০ মিনিট পর্যন্ত থাকতে সক্ষম।
 
স্যামসাংয়ের নতুন ফ্ল্যাগশিপ ডিভাইস গ্যালাক্সি এস৭ এইজের দ্বিতীয় সংস্করণ হতে যাচ্ছে এই ফোনটি। সম্প্রতি প্রতিষ্ঠানটি ডিভাইসটির নতুন সংস্করণের একটি টিজার ভিডিও প্রকাশ করেছে। ভিডিও অনুসারে আগামী ৭ জুলাই ফোনটি বাজারে ছাড়ার ঘোষণা দেয়া হয়েছে
 
নতুন সংস্করণে গ্যালাক্সি এস৭ এইজে ব্যবহার করা হয়েছে নতুন কাস্টম প্রসেসর, শক্তিশালী জিপিইউ এবং ৪ জিবি র‌্যাম। দীর্ঘক্ষণ চার্জের সেবা দিতে তিন হাজার ৬০০০ অ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে। 
 
এছাড়া রয়েছে ৩২ জিবি ইন্টারনাল মেমরি যা ২০০ জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড ব্যবহারে করে বাড়িয়ে নেয়া যাবে। লক কিংবা আনলক করা যাবে আঙুলের ছোঁয়ায়।
গুজব রয়েছে, নীল এবং সোনালি রঙে ফোনটি বাজারে ছাড়া হবে।
 
ডিভাইসটি বিষয়ে ভিডিও দেখতে যেতে হবে এই লিংকে ক্লিক করুন