English Version
আপডেট : ২২ জুন, ২০১৬ ০৩:৫৮

বিশ্বের সবচেয়ে দামি মোবাইল ফোন

অনলাইন ডেস্ক
বিশ্বের সবচেয়ে দামি মোবাইল ফোন

বাজারে হরেক রকমের ফোন রয়েছে। কোনটার দাম কম, কোনটার বেশি। এই মুহূর্তের বিশ্বের সবচেয়ে দামি ফোনটি হলো

ফ্যালকন সুপার নোভা পিঙ্ক ডায়মন্ড আইফোন ৬। 

এমনিতে সেরকম কিছুই নেই এই ফোনেতে, আছে বলতে একটা ১৮ ক্যারেটের হীরে। আর নামটা শুনেই তো বুঝেছেন যে হীরেটার রঙ পিঙ্ক। আবার নীলও হতে পারে। এছাড়া অ্যাপেলের ফোনে যা যা অত্যাধুনিক প্রযুক্তিগত ব্যাপার থাকে সেগুলোতো চূড়ান্ত মাত্রায় আছেই।

এবার দাম বলার পালা। দামটাও যে মারাত্মক তা নয়, চাইলেই কিনতে পারেন, তবে তার জন্য একটু বেশি জমাতে হবে আপনাকে। দাম মাত্র ৯৫.৫ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় মূল্য দাঁড়ায় কোটি টাকারও বেশি।