English Version
আপডেট : ২০ জুন, ২০১৬ ০১:১৫

ই-সেবা বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালা

অনলাইন ডেস্ক
ই-সেবা বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালা

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে নবনিযুক্ত সহকারী প্রোগ্রামারদের জন্য স্থানীয় পর্যায়ে ই-সেবা বাস্তবায়ন বিষয়াক ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৯ জুন) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিভাগীয় কমিশনার আব্দুল হান্নান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার পরিচালক আমিনুল ইসলাম, রাজশাহী জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন। এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

এটুআই প্রোগ্রাম ও অাইসিটি অধিদপ্তরের সার্বিক সহোযগীতায় ৫ দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা রোববার (১৯ জুন) হতে ২৩ জুন বৃহস্পতিবার পর্যন্ত চলবে।