English Version
আপডেট : ৬ জুন, ২০১৬ ১৮:৪৯

হ্যাকারদের দৃষ্টি জাকারবার্গের দিকে

অনলাইন ডেস্ক
হ্যাকারদের দৃষ্টি জাকারবার্গের দিকে

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক পরিচালনা করেন মার্ক জাকারবার্গ। কিন্তু তাতে কী? হ্যাকাররা সেজন্য মার্ক জাকারবার্গকে ছেড়ে কথা বলছেন না।

জাকারবার্গের ইনস্টাগ্রাম, টুইটার, লিংকড-ইন অ্যাকাউন্টের দিকে দৃষ্টি পড়েছে হ্যাকারদের।

‘আওয়ারমাইন’ নামের একটি হ্যাকার গ্রুপ জাকারবার্গের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর দিকে নজর দিয়েছে। টুইটারে এই গ্রুপটির ৪০ হাজারের বেশি ফলোয়ার আছে।

এই গ্রুপটি দাবী করছে তারা জাকারবার্গের টুইটার এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢুকে পড়েছে এবং মার্ক জাকারবার্গকে তাদের সাথে যোগাযোগ করতে বলেছে।

এই হ্যাকার গ্রুপটি মার্ক জাকারবার্গের উদ্দেশ্যে বলেছে, আমরা তোমার নিরাপত্তা ব্যবস্থা যাচাই করে দেখছি। যদিও ২০১২ সালের পর থেকে মার্ক জাকারবার্গ তার এই টুইটার অ্যাকাউন্ট থেকে কোন টুইট করেননি।

ফেসবুকের নিরাপত্তা ব্যবস্থার কারণে জাকারবার্গের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢোকা সম্ভব হয়নি। কারণ ইনস্টাগ্রামের ছবি শেয়ার করার যে সার্ভিস আছে সেটি নিয়ন্ত্রণ করে ফেসবুক কর্তৃপক্ষ।

২০১২ সালে সামাজিক যোগাযোগের আরেকটি মাধ্যম লিংকড-ইন ব্যবহারকারীদের ৬০ লক্ষ পাসওয়ার্ড চুরি হয়ে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। হ্যাকাররা এ কাজ করেছিল।